>

অনিল ঘোষ

SongSoptok | 6/10/2014 |

নষ্ট বিষয়ক 



১
নষ্ট কথার কষ্ট নেই নষ্ট আমি কবেই
স্পষ্ট করে বলছি শোনো প্রেম জানে না মন
কথার সাগর পার হয়ে যাই মাতাল বলে কে
প্রেমের নেই মাথামুণ্ডু প্রেম বোঝে ক-জন

২
যাচ্ছি আমি পথ পেরিয়ে পথের নাম মন
উড়াল পাখি হুসহুসিয়ে ডানায় আছে কথা
মনের পাশে মাঠ-পাথার সদ্য গজানো বন
মনের সুরে গাইছে পাখি কী যে তার ব্যথা

৩
কে বোঝে বেশবাস কে জানে রূপ
সবই তো দেখনদারি একের পিঠে দুই
আমার আছে জল সেখানে ভরা ডুব
আয় সখী ভালোবাসি তোর ঠোঁট ছুঁই

৪
কাব্যি কথায় মিছে বাজি শব্দের ছলনা
কথার জালে টুপটাপ কে শোনে সেই গান
দেখেছি অনেক শব্দ ছবি কারুবাসনা
বেফাঁস কথা বলছি না পেতে আছি কান

 
Comments
0 Comments

No comments:

Blogger Widgets
Powered by Blogger.